ভারতের রাজধানী দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে প্রথম ম্যাচে বিজয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ৭ উইকেটের ব্যবধানে বড় বিজয় অর্জন করে মুশফিকরা।

দিল্লিতে এই ঐতিহাসিক জয়ে টাইগাদের অভিনন্দন অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

রোববার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেট নৈপুণ্য প্রদর্শন করেছে। ভারতকে পরাজিত করায় দেশবাসীর সঙ্গে আমিও আনন্দিত এবং গর্বিত। আমার বিশ্বাস এ সিরিজে বাংলাদেশ ধারাবাহিকভাবে ভালো খেলে ট্রফি জিতবে। আমি জাতীয় ক্রিকেট দলের সার্বিক সাফল্য কামনা করি।

টস হেরে প্রথমে ব্যাট করে শফিউল ইসলামের গতি আর তরুণ আমিনুল ইসলাম বিপ্লবের লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে ৬ উইকেটে ১৪৮ রানে ইনিংস গুটায় স্বাগতিক ভারত।

এএস