হজ পালন শেষে বুধবার (২৯ আগস্ট) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন সাকিব আল হাসান। এমনটিই কথা ছিলো। কিন্তু ফ্লাইট বিড়ম্বনায় পড়ে সেই আসা হলো রাত ১০টা ৫ মিনিটে।

সৌদি আরব থেকে সাকিবের সোজা যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার কথা ছিল। সেখানে স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং কন্যা আলায়না হাসানকে নিয়ে তবে দেশে ফেরার কথা। কিন্তু আসন্ন এশিয়া কাপে তাঁর না খেলার শঙ্কা উড়িয়ে দিয়ে বিসিবি ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে সাকিব খেলবেন এশিয়া কাপে। আর তাই একাই দেশে ফিরেছেন তিনি।

দেশে ফিরে বিশ্রাম শেষে যোগ দেবেন এশিয়া কাপের জন্য প্রাথমিক দলের প্রস্তুতি ক্যাম্পে। তবে কবে যোগ দেবেন প্রস্তুতি শিবিরে সেটা এখনও জানা যায়নি।