টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে হংকংয়ের বিপক্ষে হেরেছিল টেস্ট খেলুড়ে দল জিম্বাবুয়ে। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে বিশ্বকাপ শুরু করলেও প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষেও হেরেছে তারা। এবার তাদেরকে ১৪১ রানের লক্ষ্য বেধে দিয়েছে নেদারল্যান্ডস।
বুধবার সিলেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট হাতে মাঠে নামে টসজয়ী নেদারল্যান্ডস। টম কুপারের অপরাজিত ৭২ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে তারা।
এদিন শুরুতে ব্যাট করতে নামলেও শুরুটা ভালো করতে পারেনি নেদারল্যান্ডস। মাত্র ১ রানে প্রথম উইকেট হারানোর পর ৩৫ রানেই শেষ ৪ উইকেট। এরপর বেন কুপারকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন টম কুপার। তাদের জুটি থেকে আসে ৫২ রান। বেন কুপার ২০ রান করে সাজঘরে ফিরে গেলেও ৭২ রান নিয়ে অপরাজিত থাকেন টম কুপার। তার সঙ্গে ১৪ রান নিয়ে খেলা শেষ করেন মুদাচ্ছের বুখারী। জিম্বাবুয়ের বোলার উৎসিয়া সর্বোচ্চ দুটি উইকেট পান।
খেলা
জিম্বাবুয়ের লক্ষ্য ১৪১
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে হংকংয়ের বিপক্ষে হেরেছিল টেস্ট খেলুড়ে দল জিম্বাবুয়ে। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে বিশ্বকাপ শুরু করলেও প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষেও





