বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে ১২.১ ওভারের বেশি খেলা সম্ভব হয়নি। দ্বিতীয় দিনেও ২৫ ওভার বাকি থাকতেই খেলা সমাপ্ত ঘোষণা করেছিলেন আম্পায়াররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চতুর্থ দিনেও বৃষ্টি হানা দিয়েছে।

আজ সকাল থেকে বৃষ্টির মাত্রা আরো বেড়ে গেছে। পিচ ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। ফলে চতুর্থ দিনের খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে।

দুই দলের খেলোয়াড়রা সকাল সোয়া ৯টা পর্যন্ত হোটেল থেকেই বের হননি। ১০টার দিকে তারা হোটেল থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।

তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ বিনা উইকেটে ৬১ রান। দুই ওপেনার স্টিয়ান ফন জিল ৩৩ ও ডিন এলগার ২৮ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের থেকে এখনো ১৭ রানে পিছিয়ে রয়েছে প্রোটিয়ারা।

এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ২৪৮ রানের জবাবে ৩২৬ রান করে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা : প্রথম ইনিংস ৮৩.৪ ওভারে ২৪৮ (বাভুমা ৫৪, ডু প্লেসিস ৪৮, এলগার ৪৭; মুস্তাফিজ ৪/৩৭, জুবায়ের ৩/৫৩, মাহমুদউল্লাহ ১/৯)।

বাংলাদেশ : প্রথম ইনিংস ১১৬.১ ওভারে ৩২৬ (মাহমুদউল্লাহ ৬৭, তামিম ৫৭, লিটন ৫০, সাকিব ৪৭; স্টেইন ৩/৭৮,  হারমার ৩/১০৫,  ফিল্যান্ডার ২/৪০)।

কেএইচ