কোয়ার্টার ফাইনালের এ ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নেপালের রাজু রিজাল। ফিল্ডিংয়ে রয়েছে বাংলাদেশের যুবারা।
ইনিংসের ষষ্ঠ ওভারে মোহাম্মদ সাইফুদ্দিনের বলে বোল্ড হয়ে নেপালের ওপেনার সন্দীপ (৭)সাজ ঘরে ফিরে যান। পরের ওভারে বোলিং আক্রমণে এসে মেহেদি হাসান রানা ফিরিয়ে দেন যোগেন্দ্র কারকিকে (১)।
শেষ খবর পাওয়া পর্যন্ত নেপালের সংগ্রহ ৩৩ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭৮ রান।
চলতি যুব বিশ্বকাপের সেমিফাইনালে নিশ্চিত করতে নেপালের যুবাদের বিপক্ষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল নয়টায় ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
যুব বিশ্বকাপের মেগা ইভেন্টে এর আগে বাংলাদেশ তিনবার কোয়ার্টার ফাইনালে খেলেছে। তিনবারই ছিটকে পড়তে হয় টাইগার যুবাদের। এবারে ফেভারিটের তকমা লাগিয়েই মিশন শুরু করেছে স্বাগতিকরা। ঘরের মাঠের বিশ্বকাপকে নিজেদের কাছে রেখে দিতেই দৃঢ় প্রতিজ্ঞ নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, আরিফুল ইসলাম, পিনাক ঘোষ, সালেহ আহমেদ শাওন, সাঈদ সরকাররা।
বাংলাদেশ-নেপাল যুবাদের পরিসংখ্যান দেখলে কাগজে-কলমে কিছুটা এগিয়ে নেপালিরা। একবারই দুইদল মুখোমুখি হয়েছিল বিশ্বমঞ্চে। ২০০২ বিশ্বকাপের আসরে প্লেট সেমিফাইনালে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া নাফিস ইকবালের দলকে হারতে হয় ২৩ রানে। তবে, এবার একেবারেই ভিন্ন গল্প রচনা করে চলেছে টাইগার যুবারা।
আজকের ম্যাচে জিততে পারলে দারুণ একটি মাইলফলক ছোঁয়া হবে মেহেদি হাসান মিরাজের দলের। বলা চলে যুব বিশ্বকাপের আসরে বাংলাদেশ দলের। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০০৬ সালের যুব বিশ্বকাপে মুশফিকুর রহিমের নেতৃত্বে বাংলাদেশ পঞ্চম হয়েছিল। সেটিই এখন পর্যন্ত টাইগার যুবাদের সেরা সাফল্য হয়ে আছে।
এবারের আসরে নিউজিল্যান্ড, আয়ারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এসেছে গ্রুপ রানার্সআপ হওয়া নেপাল। নিজেদের গ্রুপের সর্বশেষ ম্যাচে ভারতের বিপক্ষে হারে জগত বাহাদুরের শিষ্যরা।
এমএম





