কিউই বোলার ট্রেন্ট বোল্টের আগ্রাসী বোলিংয়ে অসহায়ের মতো আত্মসমর্পণ করেছে অজি ব্যাটসম্যানেরা।তার পাশাপাশি ব্যাটিংয়ে নেমে নতুন ঝড় শুরু করেছে কিউই ব্যাটসম্যান ম্যাককালাম।

ট্রেন্ট বোল্টের পেস আগ্রাসন, অভিজ্ঞ স্পিনার ড্যানিয়েল ভেট্টরির ঘূর্ণি জাদু আর গতিতারকা টিম সাউদির নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৫১ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ।
ইনিংসের শুরুতে তৃতীয় ওভারেই উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চকে বোল্ড করে সাজঘরে ফেরান টিম সাউদি। যদিও ম্যাচের প্রথম ওভারেই ১৫ রান তুলে নিয়ে দারুণ সূচনা করে অস্ট্রেলিয়া।

এরপর ১৩তম ওভারের শেষ বলে অজি শিবিরে আঘাত হানেন স্পিনার ড্যানিয়েল ভেট্টরি। ভেট্টরির ঘূর্ণিতে টিম সাউদির হাতে ক্যাচ দিয়ে ফেরেন শেন ওয়াটসন। এরপরের ওভারের প্রথম বলে সাউদি এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ওয়ার্নারকে।

ইনিংসের ৩৩ তম ওভারের প্রথম বলে কোরি অ্যান্ডারসনের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ব্র্যাড হ্যাডিন। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান আসে তার ব্যাট থেকে।

১০৬ রানে ৯ উইকেট হারানোর পর ব্র্যাড হ্যাডিন ফাস্ট বোলার প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে ৪৫ রানের সময়োপযোগী একটি পার্টনারশিপ দাঁড় করালে ১৫১ রানের পুঁজি পায় অজিরা।

ইআর