বেলফাস্টের স্টরমন্ট ক্রিকেট গ্রাউন্ডে এই প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। হাফ সেঞ্চুরি করে ফিরে গেলেন তামিম ইকবাল। ৭৪ বলে ৮৬ রান করে ১৪টি চার ২ ছয়ে সাহায্যে তিনি এই স্কোর করেছেন। বাংলাদেশের স্কোর ৩০ ওভারে ২ উইকেট ২০৪ রান। সাকিবের ব্যাট করছেন ২৪ বলে ৩৮ আর সাব্বির রহমান ৫৭ বলে ৫৮ রান।
ঝড়ো ইনিংসের সূচনার পর বিদায় নিয়েছেন সৌম্য সরকার। ১৭ রান করে বিদায় নিয়েছেন সৌম্য সরকার। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
আয়ারল্যান্ডের ‘এ’ ও একাডেমি দলের খেলোয়াড়দের নিয়ে গড়া হয়েছে দলটা। উলভস নামেই তাদের পরিচিতি। চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশ ৯-১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করেছে সাসেক্সে।
সাসেক্সের ঠান্ডা আবহাওয়ায় প্রস্তুতিটা ভালোই হয়েছে মুশফিকদের। ওখানে খেলা দুটি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটিং দুর্দান্ত হয়েছে, দুই ম্যাচে ৩০০-এর ওপরে রান উঠেছে। সেঞ্চুরি পেয়েছেন মুশফিকুর রহিম। সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ফিরেছেন ইমরুল কায়েস। ফেরা বলতে বাঁহাতি ওপেনার অবসর নিয়েছেন ৯২ রানে। বোলাররাও খারাপ করেননি। ডিউক অব নরফক একাদশের বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে ভেসে গেলেও সাসেক্স একাদশকে তারা ১৮০ রানে অলআউট করে দিয়েছেন। মূল সাসেক্স দলটি অবশ্য খেলেনি। একই দিন ঘরোয়া ক্রিকেটে ম্যাচ থাকায় মূলত রিজার্ভ বেঞ্চটাকেই সেদিন খেলিয়েছে সাসেক্স।
বেলফাস্টে আজ গা গরমের ম্যাচ খেলে কালই ত্রিদেশীয় সিরিজের ভেন্যু ডাবলিনে চলে যাবে বাংলাদেশ দল। এখানেই পরশু শুরু ত্রিদেশীয় সিরিজ। ভালো প্রস্তুতি তো আছেই। ত্রিদেশীয় সিরিজেও ভালো করতে পারলে চনমনে আত্মবিশ্বাস নিয়ে ইংল্যান্ডে বাংলাদেশ শুরু করতে পারবে চ্যাম্পিয়নস ট্রফি।
টাইমনিউজবিডি.নেট/ মাহমুদ





