ভরতের বিপক্ষে আসন্ন হোম সিরিজে জাতীয় দলের কোচ হচ্ছেন সারোয়ার ইমরান। আপাতত দেশি কোচ দিয়েই আসন্ন ওয়ানডে সিরিজ পার করতে চায় তারা।
সোমবার বিসিবি'র মিডিয়া চেয়ারম্যান জালাল ইউনুস বলেন,‘সারোয়ার ইমরানের নাম আছে। তাকে নিয়োগ দেওয়া হতে পারে।’
ইতোপূর্বে ৫/৬ জনের কথা বলা হলেও এখন বিসিবি থেকে বলা হচ্ছে ৩ জনের সঙ্গে বোর্ড আলোচনা করছে।
তিনি আরও বলেন,‘আমাদের কাছে ৩ জন প্রধান কোচের তালিকা আছে, আমরা তাদের সঙ্গে কথা বলছি।'
ভারতের ক্রিকেট সংস্থা বাংলাদেশ সফরের তারিখ হিসেবে ১৫, ১৭ ও ১৯ জুন ঠিক করেছে। যদিও এ বিষয়ে এখনো নিশ্চয়তা দেয়নি বিসিবি।
ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন সুজন জানান,‘তারিখ নিয়ে আমরা এখনো নিশ্চত করে বলতে পারছি না। তবে কয়েকটি ব্যাপার নিয়ে আমরা আলোচনা করেছি। যেহেতু ওদের আইপিএল শেষ করে আসবে এবং এখান থেকে ইংল্যান্ড যাবে। সেভাবে আমরা তারিখ নির্ধারণ করবো।’
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
খেলা
মুশফিক বাহিনীর কোচ হচ্ছেন সারোয়ার
ভরতের বিপক্ষে আসন্ন হোম সিরিজে জাতীয় দলের কোচ হচ্ছেন সারোয়ার ইমরান। আপাতত দেশি কোচ দিয়েই আসন্ন ওয়ানডে সিরিজ পার করতে চায় তারা।





