বার্সেলোনা ও আর্জেন্টিনা সুপার স্টার বলেছেন যে জাতীয় দল থেকে অবসর নেয়ার যে কথা বলা হয়েছে তা আমি কখনোই বলিনি।

গত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে চিলির কাছে হেরে যায় মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। এরপর তীব্র সমালোচনার শিকার হন জাতীয় দলের জার্সি গায়ে বড় কোনো ট্রফি জিততে না পারা মেসি। কেউ কেউ বলেছে যে তিনি জাতীয় দল থেকে অবসর নিতে পারেন।

এ নিয়ে এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, "আমি কখনোই বলিনি যে জাতীয় দলের হয়ে আর আমি খেলতে চাই না।"

তিনি আরো বলেন, "মিডিয়া ইতোমধ্যে যা করেছে, তার চেয়ে বেশি কিছু করতে পারবে না। আমি তাদের এমন কথা শুনতে অভ্যস্ত। এখন আমাদের সামনে প্রীতি ম্যাচে আছে, কোচ আমকে যখনই ডাকবেন, তখনই আমি সেখানে উপস্থিত হতে পারব।"

চারবারের বিশ্বসেরা ফুটবলার জাতীয় দলের হয়ে ১০৩ ম্যাচে ৪৬ গোল করেছেন।

মেসি জাতীয় দলের অলিম্পিক সোনা এবং অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতেছিলেন। কিন্তু ১৯৯৩ সালের কোপা আমেরিকার পর থেকে বড় কোনো শিরোপা জয়ের স্বাদ পায়নি।

জেডআই