আর্জেন্টাইন, আরেকজন ব্রাজিলিয়ান। তবে বার্সেলোনার হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেন দুর্বার গতিতে। বার্সেলোনার হয়ে মেসি-নেইমার যেন এখন মানিক জোড়।
অথচ নেইমার বার্সায় যোগ দেয়ার আগে অনেক কথাই হয়েছিল। অনেকে মন্তব্য করেছিল, একই ছাদের নিচে দুই তারকা খাপ খাইয়ে নিতে পারবেন তো? তবে সব অনুমান ভুল প্রমাণ করেছেন নেইমার-মেসি জুটি। শুধু তাই নয়, দুজনে এখন বেশ ভালো বন্ধুও। ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার যেমন বলেছেন, তার জীবনের সেরা বন্ধু নাকি মেসিই।
রোববার রাতে স্প্যানিশ লা লিগায় লেভান্তের বিপক্ষে ৩০০তম ম্যাচে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। এ ছাড়া নেইমারকে দিয়ে একটি গোলও করিয়েছেন তিনি। বার্সেলোনাও জিতেছে ৫-০ গোলের ব্যবধানে। ম্যাচ শেষে ক্যানেল প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেছেন, ‘যখন আমরা দলগতভাবে ভালো পারফর্ম করতে পারি, তখন বার্সার জয়ের কাজটা খুবই সহজ হয়ে যায়। লেভান্তের বিপক্ষে আমাদের দলগত পারফরম্যান্স ভালো হয়েছে। ৫-০ ব্যবধানের জয় নিয়ে আমি খুশি।’
এদিকে প্রিয় সতীর্থ লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তিনি বলেন, ‘মেসি, পেদ্রো ও সুয়ারেজের পাশে খেলতে পারায় নিজেকে নিয়ে সম্মানবোধ করছি। আমার জীবনে যত বন্ধু এসেছে, তাদের মধ্যে মেসিই সবচেয়ে ভালো বন্ধু।’
জেআই





