ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে ১১২ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এর ফলে সিরিজটি ঘরে তুলে নিয়েছে ২০১৫ বিশ্বকাপের স্বাগতিক দলটি।

রোববার পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্রিকেট গ্রাউন্ডে ভাগ্যের লড়াইয়ে জয় পেলেও ম্যাচে জয় পায়নি। টস জয়ী ইংল্যান্ড প্রথমে ফিল্ডিং বেছে নেয়। অস্ট্রেলিয়ার রানের খাতা খোলার আগে এক উইকেট শিকারের পর ৬০ রানেই তুলে নেয় চারটি উইকেট।

কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল ও শন মার্শ দলের হাল ধরেন। তাদের দু'জনকেই পরস্তা করতে বেলা শেষ হয়ে যায় ইংলিশ বোলারদের। এই জুটি থেকে আসে ১৪১ রান। ম্যাক্সওয়েল আউট হন ৯৫ রান করে। আর মার্শ সাজঘরে ফিরে যান ৬০ রানে।

এরপর ফকনার টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং চালিয়ে যান। মাত্র ২৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন তিনি। এতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময় ২৭৮ রান জমা করে ক্যাঙ্গারুরা।

জবাবে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। হ্যাজেলউড ও জনসনের আক্রমণের পর বোলিং তান্ডব চালায় ম্যাক্সওয়েল। এতে ৩৯.১ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১৬৬ রান সংগ্রহ করতে পারে। ফলে ১১২ রানে জয় পায় অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের ব্যাটসম্যান বোপার সর্বোচ্চ ৩৩ রান করেন। এদিকে ৪টি উইকেট শিকার করেন ম্যাক্সওয়েল। জনসন তিনটি ও হ্যাজলেউড দুটি উইকেট পান।

জেডআই