টেস্টে অভিষিক্ত বাংলাদেশের ব্যাটসম্যান সৌম্য সরকার প্রথম ইনিংসের দ্বিতীয় দিনকে টাইগারদের জন্য একটি বাজে দিন অভিহিত করে বলেছেন, আগামীকাল কোনো সেশনে আমরা ভালো করলে ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে আসবে।

বাংলাদেশের বোলিং যথাযথ হয়নি বলে সৌম্য সাংবাদিকেরএক প্রশ্নের জবাবে বলেন, প্রথম সেশনে বল যেমন টার্ন করেছে দ্বিতীয় সেশনে তেমন হয়নি। ফলে বোলাররা উইকেট ফেলতে সক্ষম হয়নি।

দিনটি পাকিস্তানের ছিল উল্লেখ করে ওয়ানডে সিরিজের সফল এ ব্যাটসম্যান বলেছেন, প্রথম সেশনে পাকিরা ভালো বল করেছে। টাইগাররা ২৩৬/৪ নিয়ে দ্বিতীয় দিন শুরু করলেও শেষ ৬ উইকেট কম রান তুলতে পেরেছে।

ওয়ানডে সিরিজে ভালো খেলার পর টেস্টে অভিষেকের অনুভূতি সম্পর্কে সৌম্য বলেন, মাঠে নেমে একটু নার্ভাস ছিলাম। প্রথম দুই বল খেলার পর সেটি কেটে গেলেও বাজেভাবে খেলে আউট হয়েছি। এইভাবে বলটি না খেললেও পারতাম।

আগামীদিন টাইগাররা মধ্যাহ্ন বিরতির আগে হাফিজ-আজহারকে ফেলতে পারলে ওদের রানের পাহাড় আটকানো সম্ভব হবে বলে আশা করেন সৌম্য।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মুশফিক চোট পেয়ে বুড়ো আঙ্গুলে ব্যথা পেলেও আগামী দিন খেলতে তার কোন সমস্যা হবে না।

জেডআই