টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টসে জয়লাভ করেছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান মরগান। তবে তিনি ব্যাট করতে আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ ওভার শেষে ১ উইকেটে৩৮ রান।
ইংল্যান্ড অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে। অন্যদিকে নিউজিল্যান্ড দলে দুটি পরিবর্তন আছে। বাংলাদেশের বিপক্ষে বিশ্রামে থাকা মার্টিন গাপটিল ফিরেছেন। আর নাথান ম্যাককালামের পরিবর্তে খেলছেন অ্যাডাম মিলনে।
আজকের ম্যাচে যারা বিজয়ী হবে তারা সবার আগে ফাইনালে নামে লেখাবে। আর যারা হারবে তারা বিদায় নেবে বিশ্বকাপ থেকে।

এম আর