গল টেস্টে পাকিস্তানের সঙ্গে সমান তালে লড়ছে শ্রীলঙ্কা। অভিজ্ঞ ব্যাটসম্যান সাঙ্গাকারার ৩৭তম টেস্ট সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে মাত্র দুই উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। তবে পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে এখনও ১৯৯ রানে পিছিয়ে আছে তারা। প্রথম ইনিংসে ইউনিস খানের ১৭৭ রানে ভর করে ৪৫১ রান করেছিল মিজবাহর দল।
শুক্রবার টেস্টের তৃতীয় দিনে সাঙ্গাকারা ৩৬ রান নিয়ে খেলা শুরু করেন। দিন শেষে ১০২ রান নিয়ে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গে ভালোভাবেই তাল মিলিয়ে গেছেন শেষ টেস্ট খেলতে নামা মাহেলা জয়াবর্ধনে। ৫৫ রান নিয়ে অপরাজিত আছেন তিনি।
এদিন পাকিস্তানের বোলাররা মাত্র একটি উইকেট শিকার করতে পারে। ৩৮ রান নিয়ে খেলা শুরু করা সিলভা ৬৪ রান করেই মাঠ থেকে বিদায় নিয়েছেন। মোহাম্মদ তালহার বলে উইকেটরক্ষক সরফরাজ আহমেদের হাতে ক্যাচ আউট হন তিনি।
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)
পাকিস্তান : প্রথম ইনিংস ৪৫১, ইউনিস খান ১৭৭, আসাদ শফিক ৭৫, সরফরাজ খান ৫৫, আব্দুর রেহমান ৫০; বোলিং: দিলরুয়ান পেরেরা ৫/১৩৭, রঙ্গনা হেরাথ ৩/১১৬ ও ধামিকা প্রসাদ ২/৮১)।
শ্রীলঙ্ক : প্রথম ইনিংস ২৫২/২, (সাঙ্গাকারা ১০২*, মাহলো ৫৫*, সিলভা ৬৬; বোলিং: জুনায়েদ ১/৭১, তালহা ১/৪৫)।
ঢাকা, ৮ আগস্ট (টাইমনিউজবিডি.কম)//জেডআই





