গলায় ক্যান্সারের সাথে লড়াই করা বার্সেলোনার সাবেক কোচ টিটো ভিলানোভার শরীরে জরুরী ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়েছে -স্প্যানিশ গণমাধ্যমে প্রচারিত খবরে এ কথা বলা হয়েছে।
দুই বছর যাবত ক্যান্সারের সঙ্গে লড়াই করা ভিলানোভা গত জুলাইয়ে বার্সেলোনার কেচের পদ থেকে সরে দাড়ান।
স্প্যানিশ ন্যাশনাল রেডিও পরিবেশিত খবরে বলা হয়, গত শুক্রবার ভিলানোভাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং অস্ত্রোপচারের পর তার শারিরীক অবস্থা সংকটাপন্ন।
২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ১৪ টি শিরোপা জয় করা বার্সেলোনার চার বছরের স্বর্ণ যুগে দলীয় কোচ পেপ গার্দিওয়ালার সহকারী কোচ হিসাবে দায়িত্ব পারন করেন ভিলানোভা।
২০১২/১৩ মৌসুমের শুরুতে গার্দিওয়ালার স্থলাভিষিক্ত হন ৪৫ বছর বয়সী ভিলানোভা। কিন্তু যুক্তরাষ্ট্রে চিকিৎসার কন্য চার মাস ছুটিতে থাকতে বাধ্য হন তিনি। ২০১১ সালের নভেম্বরে ভিলানোভার গলায় ক্যান্সার ধড়া পড়ে।