বাংলাদেশের কাছে সিরিজ হারের পর ভারতের ক্রিকেট ক্যাপটেন মাহেন্দ্র সিং ধোনি জারপরণাই হতাশ হয়ে পড়েছেন। ব্যর্থতার সব দায় এখন যেন তারই কাঁধে।

বাংলাদেশের কাছে এই প্রথম সিরিজ হারল ভারত। পূর্ণ শক্তির দল নিয়েও বাংলাদেশের সামনে দুই ম্যাচে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি ধোনির নেতৃত্বাধীন দল। ফলে প্রশ্ন উঠেছে ধোনি কী ফুরিয়ে গেছেন?

খানিকটা এমন প্রশ্নের জবাবে ধোনি অকপট স্বীকারোক্তি, ‘ক্যাপ্টেনসি থেকে আমার পদত্যাগ যদি সব সমস্যার সমাধান হয়, তবে সে জন্য আমি প্রস্তুত। আমার পদত্যাগ যদি ভারতের ক্রিকেটকে সঠিক পথে হাঁটতে সাহায্য করে, তবে আমি তা করব।’

ভারত ও বাংলাদেশসহ বিশ্ব গণমাধ্যমের তীর্যক আঙুল যখন ক্যাপ্টেন ধোনির দিকে, ‘তখন কিছুটা ক্ষোভ প্রকাশ করেই তিনি বললেন, আমি সেই একমাত্র ব্যক্তি, যে ভারতীয় ক্রিকেটের যেকোনো খারাপ কিছুর জন্য দায়বদ্ধ। সব কিছুই আমার জন্য হয়! এমনকি বাংলাদেশের গণমাধ্যমও এ নিয়ে হাসছে।’

রোববারের ম্যাচ শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ধোনি।

‘আপনি আর কত দিন ক্যাপ্টেনসি করতে চান?’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ধোনি বলেন, ‘আমি চালিয়ে যেতে চাই।’

এমকে