শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শামসুর রহমান ও ইমরুল কায়েসের জোড়া সেঞ্চুরিতে শুরুটা ভালোই হয়েছে বাংলাদেশের। কিন্তু সেঞ্চুরির পর দ্রুতই মাঠ ছেড়েছেন তারা। আর দ্রুতই মুমিনুল আউট হওয়ায় চার উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত চার উইকেটের বিনিময় ২৬২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ১ রান করা সাকিব আল হাসানের সঙ্গে ১ রান নিয়ে ক্রিজে আছেন মুশফিকুর রহিম।
বৃহস্পতিবার টেস্টের তৃতীয় দিনে দলীয় ৮৬ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। হাতে ছিল ৯ উইকেট। দ্বিতীয় দিনে ইনিংসের শুরুতে রানের খাতা খোলার আগে এক উইকেট হারালেও শামসুর-কায়েস জুটিতে আশার আলো দেখছে স্বাগতিকরা।
আগের দিনের ৪৫ রান নিয়ে খেলা শুরু করা শামসুর দিনের শুরুতে প্রথম হাফ-সেঞ্চুরি পূরণ করেছেন। পরে সেটিকে নিয়ে গেছেন সেঞ্চুরিতে। তার সঙ্গে সমান তালেই রানের চাকা সচল রেখেছেন ইমরুল। সেঞ্চুরি পূরণ করেছেন তিনিও।
তবে মেন্ডিসের বলে শামসুর সরাসরি বোল্ড হয়ে গেলে তাদের ২৩২ রানের জুটির সমাপ্তি হয়। মাঠ ছাড়ার আগে ১৯১ বলে ১১টি চার ও একটি ছক্কায় ১০৬ রান করেছেন গত ম্যাচে অভিষেক হওয়া শামসুর।
এরপর দিলরুয়ান পেরেরার বলে এলবিডিব্লউর শিকার হন ১৩ রান করা মুমিনুল। আর মেন্ডিসের বলে বোল্ড হন ইমরুল। মাঠ ছাড়ার আগে ২১৮ বলে ১৭টি চার ও একটি ছক্কায় ১১৫ রান করেছেন তিনি।
প্রথম ইনিংসে কুমার সাঙ্গাকারার ৩১৯ রানের সুবাদে সব উইকেট হারিয়ে ৫৮৭ রান সংগ্রহ করে টস জয়ী শ্রীলংকা। ফলে এখনো ৩২৫ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।
খেলা
চার উইকেট হারালো বাংলাদেশ
শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শামসুর রহমান ও ইমরুল কায়েসের জোড়া সেঞ্চুরিতে শুরুটা ভালোই হয়েছে বাংলাদেশের। কিন্তু সেঞ্চুরির পর দ্রুতই মাঠ ছেড়েছেন তারা।





