অনুশীলন করতে নেমে তাসিকন আহমেদের বলে চোট পাওয়া তামিম ইকবাল এখন শঙ্কামুক্ত। ফলে ফের অনুশীলনে মাঠে নেমেছেন তিনি।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছেন জাতীয় দলের এই ওপেনার ব্যাটসম্যান।
সোমবার তাসকিন আহমেদের ইয়র্কার লেন্থের বলে ডান পায়ে চোট পেয়েছিলেন তামিম। পা ফুঁলে গিয়েছিল তার। এক্সরে করার কথা থাকলেও তা আর করা লাগেনি।
তামিমের শারিরীক অবস্থা নিয়ে বিসিবি’র প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন,‘আপনারা তো দেখলেন তামিম আজকে ভালো ব্যাটিং করেছে। সে দলে আছে এবং সে খেলবে।’
উল্লেখ্য, বৃহস্পতিবার ও শনিবার দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। ২৪ জন ক্রিকেটার নিয়ে লাল ও সবুজ দুই দলে বিভক্ত করে লংগার ভার্সনের ম্যাচ হবে ৭ আগস্ট। ৬০ ওভার করে অনুষ্ঠিতব্য ম্যাচটি খেলা হবে লাল বলে। এরপর ৯ তারিখ দিবা-রাত্রির ওয়ানডে ম্যাচ খেলবে তারা।
ঢাকা,৬আগস্ট (টাইমনিউজবিডি.কম)//জেডআই





