দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স এবং হাসিম আমলার ঝড়ো ব্যাটিং তান্ডবে ১৭২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে ৫ ওভার ২ বল হাতে রেখেই ৯ উইকেটের জয় পায় স্বাগতিকরা।

রোবরাত রাতে জোহান্সবার্গে শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।

প্রথম টি-টোয়েন্টি জিতে আগেই সিরিজে এগিয়ে ছিল প্রোটিয়ারা। টস হেরে সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে মাঠে নামে ইংল্যান্ড।

ব্যাট করতে নেমে জর্জ বাটলার, জো রুট এবং মরগানের ব্যাটিং দাপটে ১৭১ রান সংগ্রহ করে ইংলিশরা।

তবে ২০ ওভারের ২ বল বাকি থাকতেই অলআউট হয় ইংল্যান্ড। দলের পক্ষে বাটলার চার ৪ এবং চার ৬ এর সাহায্যে ২৮ বলে ৫৪, মর্গান ২৩ বলে চার ৬ এর সাহায্যে ৩৮ এবং জো রুট ১৭ বলে ৩৪ রান করেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে কাইল অ্যাবট ৩টি, রাবাদা ও মরিস ২টি করে এবং ইমরান তাহির ১টি উইকেট লাভ করেন।

১৭২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই তাণ্ডব চালান দুই ওপেনার ডিভিলিয়ার্স এবং আমলা। ইংল্যান্ডের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে মাত্র ৮ দশমিক ২ ওভারেই ১২৫ রান সংগ্রহ করেন আমলা-ভিলিয়ার্স।

এরপর ভিলিয়ার্স মাত্র ২৯ বলে ৭১ রান সংগ্রহ করে আউট হন। তার এই ইনিংসটি সাজানো ছিল ৬টি ছয় এবং ৬টি চারের সাহায্যে। ভিলিয়ার্স আউট হলেও আমলা এবং ডু প্লেসিস দলের জয় নিয়েই মাঠ ছাড়েন। আমলা ৩টি ছয় এবং ৮টি চারের সাহায্যে ৩৮ বলে ৬৯ রান করেন। ডু প্লেসিস ২১ বলে ২০ রান করেন।

দ্রুত রান তাড়া করে জয় পাওয়া দলের মধ্যে দক্ষিণ আফ্রিকার অবস্থান এখন ২ নম্বরে। এর আগে ২০১৩/২০১৪ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে নেদারল্যান্ড মাত্র ১৩ দশমিক ৫ ওভারে ১৯০ রান তাড়া করে জয় পেয়েছিল।

ওএফ