বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলাকে আবার ক্লাবটিতে নিতে চান সাবেক ক্লাব প্রধান জোয়ান লাপোর্তা।

২০১৬ সালে বার্সেলোনার প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন লাপোর্তা। তখন প্রেসিডেন্ট হলে গার্দিওলাকে স্পোর্টিং ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়ার কথা জানিয়েছেন তিনি।

২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ক্লাবটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার সময়ে ১২টি শিরোপা জেতে ন্যু ক্যাম্প।

২০০৮ সালে গার্দিওলাকে মূল দলের কোচ হিসেবে নিয়োগ দেন লাপোর্তা। বর্তমান বায়ার্ন মিউনিখের এই কোচের অধীনে ক্লাবের ইতিহাসে সবচেয়ে সফলতা পায় বার্সা।

লাপোর্তার পর বার্সার দায়িত্ব নেন সান্দ্রো রোসেল। কিন্তু তার সঙ্গে দিন ভাল না কাটায় ২০১২ সালে ক্লাবটির দায়িত্ব ছেড়ে দেন গার্দিওলা।

২০০৮-২০১২ সালের মধ্যে ৪৩ বছর বয়সী এই কোচের অধীনে সম্ভাব্য ১৯টি শিরোপার মধ্যে ১৪টি শিরোপা জিতে নেয় স্প্যানিশ জায়ান্টরা।

জেডআই