বার বার ইনজুরিতে পড়ছেন ফ্রেঞ্চ তারকা ফ্রাঙ্ক রিবেরি। খেলতে পারেননি বিশ্বকাপে। এখনও ইনজুরিতে থাকায় খেলা হচ্ছে না ক্লাবে। এই নিয়ে চরম বিরক্ত তিনি।
দীর্ঘ ইনজুরির গত সপ্তাহে বুন্দেসলিগায় খেলতে মাঠে নেমেছিলেন রিবেরি। স্টাটগার্টের বিপক্ষে ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে খেলার সুযোগ পান এই তারকা। ২-০ গোলে জয় পাওয়া ম্যাচটিতে শেষ গোলটি করেন তিনি।
তবে আবার হাঁটুতে ইনজুরির কারণে গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচনেস্টার সিটির বিপক্ষের ম্যাচ মিস করছিলেন রিবেরি।
কিকার'কে দেয়া এক সাক্ষাৎকারে ৩১ বছর বয়সী বায়ার্ন মিউনিখ তারকা বলেন, "এটা সত্যিই আমাকে মাঠে বাইরে সরিয়ে নিয়েছে। আমি খুবই বিরক্ত। আমি এখনও জানি না, কত দিন মাঠের বাইরে থাকতে হবে।"
২০১৩ মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত খেলেছিলেন ফ্রান্সের তারকা। জার্মান ক্লাবটির ট্রেবল শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। খেলেছিলেন ৩৯টি ম্যাচে। কিন্তু এই মৌসুমে এখন পর্যন্ত মাত্র ২৩ মিনিট খেলতে পেরেছেন এই ফুটবলার।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





