ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেনকে নিকট ভবিষ্যতে দলে ডাকা হচ্ছে না বলে জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের নতুন পরিচালক অ্যান্ড্রু স্ট্রুয়াস।
বোর্ডের নতুন পরিচালক হিসেবে গণমাধ্যমের সামনে প্রথমবার মুখোমুখিতে এ কথা জানালেন তিনি।
স্কাই স্পোর্টসকে স্ট্রুয়াস বলেন, "এখন প্রথম কথা হলো পিটারসেনের বিষয় সঠিক এবং খোলামেলা কথা বলা উচিত।"
কেভিন সম্পর্কে তিনি বলেন, "খেলোয়াড় হিসেবে পিটারসেনের যোগ্যতা নিয়ে কারো কোনো সন্দেহ নাই। দীর্ঘ দিন ইংল্যান্ডের একজন বিস্ময়কর খেলোয়াড় হিসেবে দলে ছিলেন।"
বোর্ড পরিচালক আরো বলেন, "তার রেকর্ড ইংলিশ ক্রিকেটে যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি হয়েছে। তার উচিত এ নিয়ে সন্তুষ্ট থাকা। কিন্তু গত কয়েক মাসে বোর্ড ও তার মধ্যে বিশ্বাস কমে গেছে।"
জেডআই





