৯ রানে ৯ উইকেট! এও কী সম্ভব? হ্যাঁ, এমন অসম্ভবকে সম্ভব করেছে ভারতের বিস্ময় বালক মুশির খান। মুম্বাই ক্রিকেট অ্যাসেসিয়েশনের (এমসিএ) গ্রীষ্মকালীন ছুটিতে অনূর্ধ্ব-১৪ ক্যাম্পে খেলার সময় এমন কীর্তি গড়ল ৯ বছর বয়সি এই ক্রিকেটার।

মুশির একজন বাঁহাতি স্পিনার। অনূর্ধ্ব-১৪ ক্যাম্পে খেলছিল দাদার ইউনিয়নের হয়ে। দুই দিনের একটি ম্যাচে ভিরারের বিপক্ষে ৯ রান খরচায় তুলে নেয় ৯ উইকেট। এর মধ্যে রয়েছে দারুণ এক হ্যাটট্রিকও।

মজার বিষয় হচ্ছে, ১৪ ওভার বল করে ৯ রানে ৯ উইকেট নেওয়ার পাশাপাশি ৯টি মেডেনও পেয়েছে ৯ বছর বয়সি মুশির খান। সত্যিই অসাধারণ পারফরম্যান্স!

এবার একনজরে মুশিরের ম্যাজিক্যাল বোলিং ফিগার : ১৪-৯-৯-৯।

কেএইচ