চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত থেকেই সেমিফাইনালের মঞ্চে এসেছিল নিউজিল্যান্ড। কিন্তু ফাইনালের উঠার লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে কিউইদের।

ইংল্যান্ডের বিপক্ষে হারের দুই দিন পরই ওয়ানডে থেকে বিদায়ের কথা জানিয়েছেন নিউজিল্যান্ড অলরাউন্ডার গ্র্যান্ট এলিয়ট।

তবে ওয়ানডেকে গুডবাই বললেও টি-টোয়েন্টিতে অবসর নিয়ে এখনো কিছু বলেননি এলিয়ট। শুক্রবার অকল্যান্ড বিমানবন্দরে নিউজহাবকে এলিয়ট বলেন, ‘আমি আমার শেষ ওয়ানডে ম্যাচ খেলে ফেলেছি। ক্রিকেটে তিনটি ফরম্যাট রয়েছে।

টেস্ট নিয়েও আমি ততটা ভাববো না। তবে টি-টোয়েন্টিটা চালিয়ে যেতে চাই। এর জন্য আমি শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত রয়েছি। আমি ক্রিকেটাকে বেশ উপভোগ করি বাসায় ফিরে সেগুলো আবারও পুর্নমূল্যায়ন করবো।’

দীর্ঘ বিরতির পর ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের ওয়ানডে দলে ডাক পেয়ে নিজেকে প্রমান করেছিলেন গ্রান্ট এলিয়ট।

ঘরের মাঠে শিরোপা না জিতলেও ওই আসরে কিউইদের সাফল্যে অসাধারণ ভূমিকা ছিল তার। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৩ বলে ৮৪ রানের ইনিংসটি নিউজিল্যান্ড ফাইনালে যেতে দারুণ ভূমিকা রেখেছিল।

ওয়ানডেতে ৮৩ ম্যাচে ৩৪.০৬ গড়ে ১৯৭৬ রান করেন এলিয়ট। যেখানে ২টি সেঞ্চুরি ও ১১টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। গত সেপ্টেম্বরেই জানিয়েছিলেন ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিবেন। নিউজিল্যান্ডের বিশ্বকাপ মিশন শেষে দেশে গিইে সেটা জানালেন ৩৭ বছর বয়সি তারকা।

ওএফ