ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখন ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছেন।

সাকিব আল হাসানের মূল ফোকাস এখন সিপিএলকে ঘিরেই। সেটি প্রকাশ পেয়েছে তার ফেসবুক ফ্যান পেজের একটি ছবিতেও। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তিনি একটি ছবি পোস্ট করে লিখেছেন ‘ক্যারিবিয়ান লুক’।

২০১৩ সালের আসরে বারবাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলেছিলেন সাকিব। এবার জ্যামাইকা তালাওয়াশ তাকে এক লক্ষ দশ হাজার ডলারে দলে নেয়। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৮৭ লক্ষ টাকা। সাকিবের দলে খেলবেন ক্রিস গেইল, কুমার সাঙ্গাকারা, আন্দ্রে রাসেল ও ডেল স্টেইনের মতো তারকারা।

এফএফ