ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে আগামী ১১ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছে অর্জেন্টিনা। শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে বেইজিংয়ের বার্ড নেস্ট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপের পর জয়ের ধারা অব্যাহত রাখতে চায় সেলেকাওরা। এজন্য মঙ্গলবার থেকে অনুশীলনে নেমে পড়েছে দুঙ্গার শিষ্যরা। প্রথম দিনের অনুশীলনে যোগ দিতে পারেননি ডেভিড লুইজ। এছাড়া ছিলেন নাস্কোয়াডে পরে ডাক পাওয়া কাকা, সোওজা, জুয়ান, মার্সেলো এবং রোমুলো।
আর্জেন্টিনার সাথে ম্যাচ খেলে তিনদিন পরেই তারা মাঠে নামবে জাপানের বিপক্ষে।সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে সে ম্যাচটি। এরপর আগামী ১২ নভেম্বর তুরস্কের মুখোমুখি হবে ব্রাজিল। এর ছয় দিন পর ১৮ নভেম্বর ভিয়েনায় অস্ট্রিয়ার বিপক্ষে খেলবে। এমনটিই জানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।
এমআর





