বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল) পঞ্চম আসরে বুধবার হানা দেয় বৃষ্টি। বৃষ্টির কারণে দিনের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচও পরিত্যক্ত হয়। সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংসের মধ্যকার খেলাটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।

এর আগে খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্সের মধ্যকার ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।বুধবার সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয় মিরপুরের শের-ই-বাংলার আকাশে।

খুলনা ও সিলেটের মধ্যকার ম্যাচটি বাতিল হওয়ার পর ঢাকা-চিটাগং ম্যাচ নিয়েও তৈরি হয় শঙ্কা। শেষ পর্যন্ত শঙ্কাতে বাস্তবে রূপ দিয়ে পরিত্যক্ত হলো দিনের দ্বিতীয় ম্যাচও।

ঢাকা-চিটাগং পয়েন্ট ভাগাভাগি করায় আড়াই ঘণ্টা পরই শীর্ষস্থান হারাতে হয় সিলেট সিক্সার্সকে। ৫ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বর জায়গা পুনর্দখল করে ঢাকা।

অন্যদিকে ছয় ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকায় দুই নম্বরে নেমে যেতে হলো সিলেটকে। পাঁচ ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে চিটাগংয়ের অবস্থান পাঁচে।

এমএ