আইপিএলে আজ একমাত্র ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের ‍মুখোমুখি হবে মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

হায়দ্রাবাদ এর আগে দুই ম্যাচ খেলে দুইটিতেই হেরেছে। কিন্তু দুই ম্যাচেই বল হাতে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৪ ওভারে ২৬ রান দিয়ে মুস্তাফিজ নিয়েছিলেন দুইটি উইকেট। ওই ম্যাচে এবি ডি ভিলিয়ার্স ও শেস ওয়াটসনকে আউট করেছিলেন তিনি।

আর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তিনি ৪ ওভারে ২৯ রান দিয়ে নিয়েছিলেন একটি উইকেট। এই ম্যাচে আন্দ্রে রাসেলকে বোল্ড করেছিলেন তিনি। মুস্তাফিজের ইয়র্কারে উইকেটের উপর মুখ থুবড়ে পড়ে গিয়েছিলেন আন্দ্রে রাসেল।

এমই