দ্বিতীয় জাতীয় জুনিয়র টেবিল টেনিসের (টিটি) শিরোপা জিতেছেন হৃদয় ও মাহি। শনিবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে বালক এককে বাগেরহাট জেলার জুবায়েরের বিপক্ষে ১-৪ গেমে জয় পান হৃদয়। আর বালিকা এককে ঢাকা জেলার মৌকে ২-৪ গেমে পরাজিত করেন সেনাবাহিনীর মাহি।
সাউথ বাংলা ব্যাংক লিঃ এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন ৫ দিন ব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে।
টুর্নামেন্টের বালক দলগত বিভাগে চ্যাম্পিয়ন বাগেরহাট জেলা, রানার্স-আপ বিকেএসপি। বালিকা দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, রানার্স-আপ ঢাকা জেলা।
বালক দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলার সজিব ও অনেজ জুটি। বালিকা দ্বৈত চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনীর ঐশি ও জুথি এবং রানার্সআপ নড়াইলের তুশি ও সুমনা।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো: জাহিদ আহসান রাসেল, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ বাংলা ব্যাংক লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো: রফিকুল ইসলাম। এছাড়া টিটি ফেডারেশনের সাধারণ সম্পাদক জোবেরা রহমান লীনুসহ অন্যান্যরা উপস্থিথ ছিলেন।
ঢাকা, ৩১মে (টাইমনিউজবিডি) //জেডআই