বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনাল ম্যাচে মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেল বাংলাদেশ।
রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার শুরু থেকে বাংলাদেশ দল গোলের জন্য মরিয়া হয়ে উঠলেও বেশ সতর্ক ফুটবল খেলেছিল মালয়েশিয়ার যুবারা। স্বাগতিকরা একের পর এক আক্রমণ চালালেও তারা সফরকারীদের জালে বল জড়াতে পারেনি। উল্টো মালয়েশিয়ায় গোল করে এগিয়ে যায়।
খেলার ৩২ মিনিটে ফ্রি-কিক পায় মালয়েশিয়া। সেখান থেকে সরাসরি কিক করে গোল করেন সফরকারীদের নাজিরুল।
এরপর গোলটি শোধ করার জন্য বাংলাদেশের খেলোয়াড়রা বেশ কয়েকটি আক্রমণ করেন। কিন্তু তাদের আক্রমণাত্ম খেলাই আবার কাল হয়ে দাঁড়াল। প্রথম গোলের ৮ মিনিট পর দারুণ এক সুযোগ পেয়ে গোল করতে ভুল করেননি মালয়েশিয়ার কুমাহরান। ফলে ২-০ গোলে এগিয়ে যায় তারা।
জেডআই





