ইতালিয়ান ডার্বিতে ঘরের মাঠে ইন্টার মিলানকে ৩-০ গোলে হারিয়ে নয় পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান অটুট রাখল জুভেন্টাস।
গত সপ্তাহে লাজিওর সঙ্গে ড্র করায় লিগে চ্যাম্পিয়নদের ১২ ম্যাচ জয়রথ থেমেছিল। কিন্তু এদিন জুভেন্টাস স্টেডিয়ামে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখল তারা।
প্রথমার্ধে স্টিফান লিচস্টেইনার উদ্বোধনী গোল করেন। এরপর ডিফেন্ডার জর্জিও চিয়েল্লিনি বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন। ইন্টার তাদের শোচনীয় ডিফেন্ডিংয়ের মাশুল দিয়েছে পুরো ম্যাচজুড়ে।
অতিথিদের জালে আরও একবার বল জড়ায় অ্যান্তনিও কোন্তের শিষ্যরা। ৫৬ মিনিটে আরতুরো ভিদাল তৃতীয় গোল যোগ করেন। রোলানদো ইন্টারের হয়ে একটি গোল শোধ দিলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
এদিন পারমার বিপক্ষে রোমার লড়াই পরিত্যক্ত হয়েছে। মাঠ ভেজা থাকার কারণে ম্যাচটি মাত্র ১০ মিনিট স্থায়ী হয়।
জুভেন্টাস ৫৯ পয়েন্টে শীর্ষে। আর সব ধরনের প্রতিযোগিতায় ছয় ম্যাচ জয়ের দেখা না পাওয়া ইন্টার নেমে গেছে ছয়ে।
খেলা
শীর্ষেই থাকল জুভেন্টাস
ইতালিয়ান ডার্বিতে ঘরের মাঠে ইন্টার মিলানকে ৩-০ গোলে হারিয়ে নয় পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান অটুট রাখল জুভেন্টাস। গত সপ্তাহে লাজিওর সঙ্গে ড্র করায় লিগে চ্যাম্পিয়নদের ১২ ম্যাচ জয়রথ থেমেছিল।





