চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-এর লড়াইয়ে আর্সেনালের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। কিন্তু এই লড়াইয়ে মাঠে নামতে পারছেন না বায়ার্নের অন্যতম সেরা তারকা ফ্রাঙ্ক রিবারি।
জার্মান ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, রিবারির নিতম্বে অস্ত্রপচার করা হয়েছে। ফলে আগামী কয়েক সপ্তাহ মাঠে নামতে পারছেন না তিনি।
নুরেমবার্গের বিপক্ষে ২-০ গোলে জয়ের দিন ইনজুরিতে পড়েছেন রিবারি। সেই থেকে দলে নেই তিনি। বায়ার্নের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, সোমবার দিন পরীক্ষ করে দেখা গেছে রিবারির যে সমস্যা ছিল তা গত বৃহস্পতিবার অস্ত্রপচারের পর সেরে গেছে।'
ভালোভাবে চোট সেরে যাওয়ার পর এই সপ্তাহে ব্যায়ামের জন্য অনুশীলনে নামবেন তিনি। আর এক সপ্তাহ পরে দলের সঙ্গে অনুশীলনের যোগ দিবেন ৩০ বছর বয়সী এই তারকা।
আগামী ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬'র প্রথম লেগে খেলতে ইংল্যান্ডের এমিরেটস স্টেডিয়ামে সফর করবে বায়ার্ন মিউনিখ। ১২ মার্চ দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে।
খেলা
শেষ ১৬'তে মাঠে নামতে পারছেন না রিবারি
চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-এর লড়াইয়ে আর্সেনালের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। কিন্তু এই লড়াইয়ে মাঠে নামতে পারছেন না বায়ার্নের অন্যতম সেরা তারকা ফ্রাঙ্ক রিবারি।