গ্রামীণফোন-প্রথম আলো বর্ষসেরা ক্রীড়াবিদ মনোনীত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। বর্ষসেরা নারী ক্রীড়াবিদ মনোনীত হয়েছেন মহিলা কাবাডি দলের অধিনায়ক শাহনাজ মালেকা। বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ মনোনীত হয়েছেন ক্রিকেটার মুমিনুল হক। এছাড়া বর্ষসেরা দুই রানারআপ মনোনীত হয়েছেন গলফার সিদ্দিকুর রহমান ও সোহাগ গাজী।
ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতিসূচক আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামিম কবির।
শুক্রবার সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের। প্রতিবারের মতো এবারও কারা পাচ্ছেন পুরস্কার তা গোপন রাখা হয়েছিল। বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতিসূচক আজীবন সম্মাননা পুরস্কার দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এর পর একে একে বর্ষসেরা নারী ক্রীড়াবিদ, বর্ষসেরা উদীয়মান, বর্ষসেরা দুই রানারআপ এবং সবচেয়ে আকর্ষণীয় বর্ষসেরা ক্রীড়াবিদের নাম ঘোষণা করা হয়েছে।
গতবারের মতো এবারও এসএমএস এবং কুপন ভোটের মাধ্যমে প্রথম আলোর পাঠকরাও নির্বাচিত করেছেন বর্ষসেরা ক্রীড়াবিদদের।
ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





