বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিরুদ্ধে ফাইনালে খেলার সময় মাঠে বমি করেছেন আর্জেন্টিনার তারকা খেলোয়াড় লিওনেল মেসি। প্রথমার্ধে তিনি মাঠে বমি করেন।
অবশ্য অনেকবার মেসির মাঠে বমি করার রেকর্ড রয়েছে। বার্সেলোনা ও আর্জেন্টিনার চিকিৎসকেরা বিভিন্ন ধরনের পরীক্ষা করেও এর কারণ নির্ণয় করতে পারেননি।
জনা গেছে, মেসি এটাকে গুরুত্ব দিতে চান না। তিনি জানান, প্রশিক্ষণ গ্রহণের সময়, ম্যাচে এবং এমনকি বাসায়ও তিনি বমি করেন। এটা তার পারফরমেন্সে কোনো প্রভাব ফেলে না। এমনকি বমি করার পরও অনেক ম্যাচে মেসি গোল করেছেন।

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ