নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এক বছরে ৯.৩ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশি মুদ্রায় অর্থের পরিমাণটা প্রায় ৭৭ কোটি ৫১ লাখ টাকা।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড হোয়াইট ফায়ারফক্সকে এটি নিশ্চিত করেছেন। তবে ক্ষতির পরিমাণটা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি দেশটির ক্রিকেট বোর্ড।

আইসিসির নতুন আর্থিক বণ্টন নিয়ম অনুযায়ী, আগামী আট বছরে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ১২৮ মিলিয়ন মার্কিন ডলার পাবে। আগের হিসাব অনুযায়ী তাদের পাওয়ার কথা ছিল ৯০ মিলিয়ন মার্কিন ডলার।

নতুন আর্থিক নিয়মে লাভবান হওয়ায় আগামী দিনগুলোতে এই ক্ষতি কাটিয়ে ওঠে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড লাভের মুখ দেখবে বলে বিশ্বাস হোয়াইট।

অবশ্য ৯.৩ মিলিয়ন বার্ষিক ক্ষতি নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের খুব একটা চিন্তিত হওয়ার কথা নয়।

সম্প্রতি ভারতের স্টার স্পোর্টসের সঙ্গে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত সম্প্রচার স্বত্ত্বের চুক্তিতে আবদ্ধ হয় কিউই বোর্ড। সেই চুক্তি থেকে মোটা অঙ্কের অর্থ পাবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

এমএ