বিশ্বকাপের বাছাই পর্ব ও তার আগের দুটি আমন্ত্রণমূলক ম্যাচের জন্য ৩২ সদস্যের প্রাথিমক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মঙ্গলবার এই দল ঘোষণা করা হয়েছে।
আগামী ৩০ মে ও ২ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুর ও আফগানিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
প্রাথমিক দলে জায়গা পাওয়া খেলোয়াড়দেরকে আগামী রোববারের মধ্যে টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
৩২ জনের বাংলাদেশ দল:
গোলরক্ষক: রাসেল মাহমুদ, শহিদুল ইসলাম, মাজহারুল ইসলাম, মোহাম্মদ নাঈম।
ডিফেন্ডার: আশরাফুল ইসলাম রানা, রায়হান হাসান, নাসির উদ্দিন চৌধূরী, তপু বর্মণ, নাসিরুল ইসলাম, ইয়াসিন খান, ইয়ামিন আহমেদ চৌধূরী, লিঙ্কন, রেজাউল করিম, কেষ্ট কুমার বোস।
মিডফিল্ডার: হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জামাল ভূইয়া, মামুনুল ইসলাম, সোহেল রানা, মোনায়েম খান রাজু, শাহেদুল ইসলাম, রিয়াসাত ইসলাম, ইমন মাহমুদ।
ফরোয়ার্ড: তকলিস আহমেদ, ওয়াহেদ আহমেদ, জাহিদ হোসেন, জাহিদ হাসান এমিলি, বাতেন মজুমদার কমল, জুয়েল রানা, আমিনুর রহমান সজীব, রুবেল মিয়া, এনামুল হক, তৌহিদুল আলম সবুজ।
জেডআই





