লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে সাউদাম্পটনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে লিভারপুল। ফলে ফাইনালে যাওয়ার পথে পিছিয়ে গেল ইয়র্গান ক্লপের শিষ্যরা। আগামী ২৫ জানুয়ারি ঘরের মাঠে দ্বিতীয় লেগে অন্তত ২-০ গোলে জিতলে ফাইনাল নিশ্চিত করতে পারবে লিভারপুল।

বুধবার রাতে সাউদাম্পটনের মাঠ সেন্ট ম্যারি স্টেডিয়ামে আতিথিয়েতা নিতে যায় লিভারপুল। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ খেলে দুইয়ে থাকা দলটি এদিন নিজেদের হারিয়ে খোঁজে। অপরদিকে খেলার ২০ মিনিটে লিড নেয় সাউদাম্পটন।

নাথান রেডমন্ডের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচে পিছিয়ে পড়ে বেশ কয়েকটি আক্রমণ রচনা করে অল রেডসরা। তবে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ক্লপ শিষ্যরা।

বিরতির পর আক্রমণের ধারা বাড়িয়ে দেয় সফরকারী লিভারপুল। একটি গোল পেতে আপ্রাণ চেষ্টা করে যায়। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

এমএনজে