দক্ষিণ আফ্রিকার বিপক্ষেভালো শুরুর পর ভেঙে গেল টাইগারদের ওপেনিং জুটি। ফিরে গেছেন লিটন কুমার দাস। ইমরুল কায়েসের সঙ্গে ৪৩ রানের জুটি গড়েন তিনি।
আজ (রোববার) কিম্বার্লিতে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ।
তামিম ইকবাল না থাকায় ওপেনিংয়ে নামেন ইমরুল ও লিটন। দুজনে মিলে ৪৩ রানের জুটি গড়েন।
এরপর কাঙ্গিসো রাবাদার বলে সেকেন্ড স্লিপে ক্যাচ দেন লিটন। ক্যাচটি লুফে নেন ফাফ ডু প্লেসিস। লিটন ২১ রান করেন। তার ইনিংসটি ৪টি চারে সাজানো।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৪ রান।
বাংলাদেশ দল: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুশফিকুর রহীম, নাসির হোসেন, রুবেল হোসেন, সাব্বির রহমান, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ।
দক্ষিণ আফ্রিকা দল: ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ইমরান তাহির, ডেভিড মিলার, ড্যান প্যাটারসন, আন্ডিলে ফেহলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা।
এমবি





