টেস্ট খেলার অধিকার রক্ষায় জয় হলেও খেলার মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পথে বাংলাদেশ। আর ব্যবধানটা যে কম হবে তাও বলা চলে না। কারণ চতুর্থ দিনের লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৩৪৮ রানে পিছিয়ে আছে তারা। হাতে আছে মাত্র চারটি উইকেট।
বৃহস্পতিবার টেস্টের চতুর্থ দিনে ৩৫ রানের সঙ্গে নয় উইকেট নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। কিন্তু এদিন মাত্র ১১৫ রান সংগ্রহ করতেই হারায় পাঁচ উইকেট।
আগের দিনের নয় রান নিয়ে খেলা শুরু করা শামসুর রহমান আউট হন খেলা শুরুর দ্বিতীয় বলেই। ১১ রান নিয়ে খেলা শুরু করা মার্শাল আইয়ুবের সঙ্গে যোগ দেন মুমিনুল হক। কিন্তু ১৮ রান করেই আউট হয়ে যান আইয়ুব।
মুমিনুল হকের সঙ্গে রানের চাকা ঘুরানোর চেষ্টা করেন সাকিব আল হাসান। কিন্তু ধুম-ধারাক্কা ব্যাটি করা এই ব্যাটসম্যান মাত্র ৩২ বলে ২৫ রান করেই পেরেরার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। বাংলাদেশের ভরসার পাত্র হয়ে দাঁড়ান মুমিনুল ও দলনেতা মুশফিক। কিন্তু ক্যারিয়ারের তৃতীয় হাফ-সেঞ্চুরি করে সেই পেরেরার বলেই এলবিডব্লিউ আউট হন মুমিনুল। মুশফিক মাঠ ছাড়েন মাত্র ১৪ রান করে। ফলে এখন হারের লজ্জা পাওয়ার ক্ষণ গণনা করছে স্বাগতিকরা।
খেলা
হারের ক্ষণ গণনা করছে বাংলাদেশ
টেস্ট খেলার অধিকার রক্ষায় জয় হলেও খেলার মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পথে বাংলাদেশ। আর ব্যবধানটা যে কম হবে তাও বলা চলে না। কারণ চতুর্থ দিনের লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে





