বার্সেলোনা স্ট্রাইকার লিওনেল মেসি বলেছেন যে তার সম্পর্কে মিথ্যা সংবাদ দেয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, আমার বার্সা ছেড়ে চলে যাওয়া সম্পর্কে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা ভিত্তিহীন।
চলতি মৌসুমে বেশি একটা ফর্মে ছিলেন না মেসি। এছাড়া মৌসুটিতে বার্সার কঠিন মুহুর্ত যাওয়ায় মেসির অবস্থা নিয়ে অনেকে প্রকাশে প্রশ্ন তুলেছে। এজন্য ২৬ বছর বয়সী এই তারকা ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যেতে পারেন বলে অনেক পত্রিকায় খবর প্রকাশ করেছিল।
তবে এসব খবর মিথ্যা ও ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন মেসি। তিনি বলেছেন, "গত বছরটি আমাকে নিয়ে গণমাধ্যমে অনেক কিছু লেখা হয়েছে। এগুলো মিথ্যা ছাড়া আর কিছুই না। আমি ভালো আছি।"
লা লিগার শিরোপাটি ধরে রাখতে এখন ব্যস্ত রয়েছেন মেসিরা। কিন্তু গত ম্যাচে গেটাফের বিপক্ষে এগিয়ে থাকার পরও ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়। তবুও তারা আগের চেয়ে কিছুটা ভালো অবস্থানে আছে বলে জানিয়েছেন চারবারের বর্ষসেরা ফুটবলার, "গত কয়েক সপ্তাহের চেয়ে আমরা এখন অনেক ভালো অবস্থানে আছি।"
ঢাকা, ৯ মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
আমার সম্পর্কে মিথ্যা সংবাদ দেয়া হয়েছে: মেসি
বার্সেলোনা স্ট্রাইকার লিওনেল মেসি বলেছেন যে তার সম্পর্কে মিথ্যা সংবাদ দেয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, আমার বার্সা ছেড়ে চলে যাওয়া সম্পর্কে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা





