দ্বাদশ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে রোববার দেশে ফিরেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। আর দেশে ফিরে রাজসিক সংবর্ধনা পেয়েছে লংকান ক্রিকেটাররা। বিমান বন্দর থেকে খোলা বাসে করে শ্রীলংকা ক্রিকেট কার্যালয়ে নিয়ে যাওয়া হয় ক্রিকেটারদের।
চ্যাম্পিয়ন দলকে শুভেচ্ছা জানাতে এসময় বিমান বন্দর থেকে পুরো পথেই উৎসুক জনতার ঢল নামে।
নিজ মাঠে ভারত ও নিউজিল্যান্ডকে নিয়ে আয়োজিত তিন জাতির ওয়ানডে সিরিজ জয়ের পর এটাই ছিল শ্রীলংকা দলের বড় কোন শিরোপা অর্জন।
গত শনিবার মিরপুরে অনুষ্ঠিত এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জয় করে অ্যাঞ্জেলো ম্যাথুজের নেতৃত্বাধীন শ্রীলংকা দল।
ফাইনাল জয়ের পর ম্যাথুজ বলেন, কঠোর পরিশ্রমের ফসল হিসেবে এ শিরোপা জয় করে দল অত্যান্ত আনন্দিত।
[b]ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
খেলা
রাজসিক সংবর্ধনা পেলো শ্রীলঙ্কান ক্রিকেটাররা