কিন্তু আজ সোমবার প্রমাণ হলো এ দু’জনই আবাহনীর বড় নির্ভরতা। আজকের খেলার আগে পর্যন্ত ৮ ম্যাচে তিনটি সেঞ্চুরি (১২৩, ১০৭ ও ১৫৩) ও দুটি অর্ধশতক (৫৪*, ৮০*) হাঁকানো বিজয় সোমবার শেরে বাংলায় শেখ জামালের বিপক্ষে এবারের লিগে সবচেয়ে কম (৩০ বলে ১৫) রানে আউট হয়েছেন।
তার বাঁ-হাতি সঙ্গী নাইম শেখ অবশ্য ধারাবাহিকতা ধরে রেখে অর্ধশতক (৪৬ বলে সাত বাউন্ডারি আর ২ ছক্কায় ৫৮) উপহার দিলেও পঞ্চাশের ঘর পার হতে পারেননি।
আর তাতেই আবাহনীর বড়সড় পুঁজির পথ গেছে রুদ্ধ হয়ে। তবু উইকেটরক্ষক জাকের আলী অনিক তিন নম্বরে ১১৯ বলে ধীরগতিতে খেলে ৭৯ রান করেছেন। তার ওপর ভর করেই নুরুল হাসান সোহানের শেখ জামালের বিপক্ষে ৫০ ওভারে ঠিক ২৫০ রানে (৯ উইকেটে) থেমেছে আবাহনী।
জাতীয় দল থেকে ফিরে নাজমুল হোসেন শান্ত (২৯ বলে ২১), অধিনায়ক মোসাদ্দেক (৩১ বরে ২০) ও আগের ম্যাচের নায়ক আফিফ হোসেন ধ্রুব (০) কিছুই করতে পারেননি।
শেখ জামালের পক্ষে আরিফ আহমেদ সবচেয়ে সমীহ জাগানো বোলিং করে ৩৯ রানে আবাহনীর ৩ উইকেটের পতন ঘটান। আর আগের দিন জাতীয় দলে ডাক পাওয়া বাঁ-হাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর ঝুলিতে জমা পড়ে ২ উইকেট (৬৯) রানে।
আবাহনী: ২৫০/৯, ৫০ ওভার (বিজয় ১৩, নাইম শেখ ৫৮, জাকের আলী অনিক ৭৯, নাজমুল হোসেন শান্ত ২১, আফিফ ০, মোসাদ্দেক ২০, দানিশ আজিজ ১৩, সাইফউদ্দীন ১৬*, তানজিম সাকিব ১২, রাকিবুল ৫; আরিফ আহমেদ ৩/৩৯, এবাদত ২/৫৩, মৃত্যুঞ্জয় চৌধুরী ২/৬৯, তাইবুর রহমান ১/২৩)।
এবি





