উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি পাশে রেখে সকালের নাস্তা করলেন বার্সেলোনা সুপার স্টার লিওনেল মেসি। ট্রফি পাশে নিয়ে নাস্তা করার ছবিও পরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে আপলোড দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি।
শনিবার বার্লিনে ফাইনাল ম্যাচে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।
বার্লিনের ফাইনালে দুর্দান্ত ফুটবল খেলে পঞ্চমবারের মত চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয়ের কীর্তি দেখায় বার্সেলোনা। সেই সাথে চলতি মৌসুমে ট্রেবল জয়ও নিশ্চিত করে বার্সা।
আনন্দে বার্লিনের এক হোটেলে ট্রফি পাশে নিয়েই নাস্তা করার ছবিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আপলোডও করেন মেসি। ছবি আপলোডের ঘন্টাখানেকের মধ্যে লাইক ও কমেন্টে ভরপুর হয়ে যায়। ৫ ঘন্টা পর লাইকের সংখ্যা গিয়ে দাড়াঁয় প্রায় ২০ লক্ষ। কমেন্টের সংখ্যা স্পর্শ করেছে ৬০ হাজারে।
সদ্য শেষ হওয়া ২০১৪-১৫ মৌসুমে ৫৭ ম্যাচে ৫৮ গোল করেছেন ২৭ বছর বয়সী মেসি। এর মধ্যে লিগে ৩৮ ম্যাচে ৪৩টি, কোপা ডেল’রেতে ৬ ম্যাচে ৫টি এবং চ্যাম্পিয়ন্স লীগে ১৩ ম্যাচে ১০ গোল করেন বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি।
জেডআই





