মিথ্যা প্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন ক্রিকেটার নাসির হোসেন। কারও প্রয়োচনায় নয়, আইন ও শরীয়া সম্মত বিয়ে করেছি।
নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি বলেন, সাবেক স্বামী রাকিবকে তালাক দিয়েই নাসিরকে বিয়ে করেছি। ২০১৭ সালে তাকে তালাক দেই।
কিন্তু এই বিয়ে নিয়ে যা সমালোচনা করছেন দয়া করে কারও প্রয়োচনায় করবেন না। গণমাধ্যমকে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান নারীরের স্ত্রী তামিমা তাম্মি।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সাংবাদিক সম্মেলন করে এ আহ্বান জানান তামিমা তাম্মি।
তামিমা আরও বলেন, রাকিবের সঙ্গে আমার বিয়ে হয়েছিল এবং আমাদের একটি সন্তান আছে। এছাড়া, রাকিব যেসব কথা বলছেন তার সবই মিথ্যা।
এক নারীকে বিয়ে করে তুমুল বিতর্কের জন্ম দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটে 'ব্যাড বয়' খ্যাত নাসির হোসেন।
২০১১ সালে তামিমা তাম্মিকে বিয়ে করেন রাকিব। দাম্পত্য জীবনে তাদের একটি মেয়ে রয়েছে। উনি (রাকিব) যা যা বলেছেন, তা একটি চক্রের ষড়যন্ত্র করে করছেন।
ফেক ফেসবুক আইডি করে বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে। নাসিসের ভেরিফাই ফেসবুক আছে সেখানে সবকিছু আলোচনা করা হবে। আমাদের যদি কোন ত্রুটি গণমাধ্যমকে জানিয়ে। দয়া করে কারও কথা শুনে বিরত রাখুন।
এএস





