[b]করাচি:[/b] বেশ কিছুদিন যাবতই সংযুক্ত আরব আমিরাতকেই নিজের ‘ হোম গ্রাউন্ড’ বানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাই এ অঞ্চলে দলের কাছ থেকে আরো ভালো ফল পাওয়ার লক্ষ্যে কিংবা নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সংযুক্ত আরব আমিরাতে ভেন্যুগুলোর মালিকানা স্বত্ব ক্রয়ের জন্য পিসিবিকে পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওয়াকার ইউনুস।
২০০৯ সালে লাহোরে শ্রীলংকা দল বহনকারী বাসে হামলার পর থেকে পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না। তারপর থেকেই পাকিস্তান তাদের হোম গ্রাউন্ডের ম্যাচগুলো আবুধাবি, দুবাই ও শারজাতে আয়োজন করছে।
জিও টিভি চ্যানেলকে ওয়াকার বলেন, যেহেতু নিরাপত্তার কারণে আন্তর্জাতিক কোনো দল সংযুক্ত আরব আমিরাতই এখন পাকিস্তানের হোম গ্রাউন্ড। তাই দুবাই, আবুধাবি এবং শারজাহতে ভেন্যুগুলোর ওপর আরো বেশি কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে এগুলোর মালিকানা ক্রয়ের এটাই সময়।
সংযুক্ত আরব আমিরাতে শ্রীলংকার বিপক্ষে পাকিস্তান বর্তমানে তিন টেস্টের সিরিজ খেলছে।
সাবেক ক্রিকেটাররা টেস্ট সিরিজের জন্য তৈরি পিচের সমালোচনা করেছেন। এমনকি দলের অধিনায়ক মিসবাহ উল হক ও সিনিয়র খেলোয়াড় সাঈদ আজমলও পিচ থেকে সিনিয়ররা সহায়তা না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী পাকিস্তান দলের মূল শক্তি স্পিনাররা এখানকার পিচ থেকে কোনো প্রকার সহায়তা পাচ্ছে না।
ওয়াকার বলেন, সংযুক্ত আরব আমিরাতের তিন ভেন্যুতেই পাকিস্তান ইতোমধ্যে অনেক ম্যাচ খেলেছে এবং ভবিষ্যতে আরো খেলতে হবে। তাই এখানকার ভেন্যুগুলোতে পাকিস্তানের আরো বেশী স্বত্ব থাকা দরকার। এখানকার ভেন্যুগুলোতে কিউরেটর ও গ্রাউন্ডসম্যানসহ অনেক বিষয়েই পাকিস্তানের স্থায়ী নিয়োগ দেয়া সরকার বলেও উল্লেখ করেন তিনি।