পাঁচ ম্যাচ ওডিআই সিরিজে নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় ম্যাচেও পরাজিত হয়েছে ভারত। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ১৫ রানের এই পরাজয় আইসিসি ওয়ানডে র্যাং কিংয়ের শীর্ষস্থান থেকে সরিয়ে দিল ভারতকে।
টস জিতে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি স্বাগতিক দলকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচটা নামিয়ে আনা হয়েছিল ৪২ ওভারে। নির্ধারিত ওভারে কেন উলিয়ামসনের ৭৭,রস টেলরের ৫৭ এবং মাটিন গাপটিল ও কোরি এন্ডারসনের উভয়ের ৪৪ রানের ইনিংসে ৭ উইকেটে ২৭১ রান জমা হয় নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে।
ভারতীয় দলের পেসার মোহাম্মদ শামি তিনটি এবং ভুবনেশ্বর কুমার,ইশান্ত শর্মা,রবীন্দ্র জাদেজা ও সুরেশ রায়না একটি করে উইকেটের দেখা পান।
কিন্তু ৪১.৩ ওভারে নয় উইকেটে ২৭৭ রান তুলেও জয় পায়নি ভারত। কারণ ডাকওয়ার্থ- লুইস মেথডে তাদের জয়ের জন্য টার্গেট ছিল ৪২ ওভারে ২৯৩ রান। ভারতের হয়ে বিরাট কোহলি সাত বাউন্ডারি এবং দুই ছক্কায় ৬৫ বলে ৭৭ এবং অধিনায়ক ধোনি সাত বাউন্ডারি ও এক ছক্কায় ৪৪ বলে ৫৬ রান করে স্বাগতিক দলের ইনিংস টপকে গেলেও বৃষ্টি আইনের মারপ্যাঁচে ১৫ রানের পরাজয় বরণ করে ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ৪২ ওভারে ২৭১/৭ (গাপটিল ৪৪,রাইডার ২০,উইলিয়ামসন ৭৭,টেইলর ৫৭,অ্যান্ডারসন ৪৪,ব্রেন্ডন ০,রনকি ১৮*,নাথান ১,মিলস ২*;সামি সামি ৩/৫৫,রায়না ১/১৮,ভুবনেশ্বর ১/৪৩,জাদেজা ১/৪৬,ইশান্ত ১/৪৬)।
ভারত: ৪১.৩ ওভারে ২৭৭/৯ (ধাওয়ান ১২,রোহিত ২০,কোহলি ৭৮,রাহানে ৩৬,ধোনি ৫৬,রায়না ৩৫,জাদেজা ১২,অশ্বিন ৫,ভুবনেশ্বর ১১,সামি ১*,ইশান্ত ১*;সাউদি ৪/৭২, অ্যান্ডারসন ৩/৬৭,ম্যাকক্লেনাগান ১/৪৫,মিলস ১/৫০)।
ম্যাচ সেরা: কেন উইলিয়ামিসন।
[b]ঢাকা,জানুয়ারি(টাইসনিউজবিডি)// কেএআচ
[/b]
খেলা
শীর্ষস্থান খোয়াল ভারত
পাঁচ ম্যাচ ওডিআই সিরিজে নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় ম্যাচেও পরাজিত হয়েছে ভারত। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ১৫ রানের এই পরাজয় আইসিসি ওয়ানডে র্যাং কিংয়ের শীর্ষস্থান থেকে সরিয়ে দিল ভারতকে।





