বিদেশী দলগুলোর সঙ্গে প্রীতি ম্যাচের আয়োজন করে ভালই সাড়া পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শ্রীলঙ্কার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে দারুণ উচ্ছ্বাসিত ছিল দর্শকরা। তাই এবার জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।
আগামী ডিসেম্বরে বাংলাদেশে সফরে আসবে জাপান ফুটবল দল। তাদের বিপক্ষে সিলেট স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজ বাহিনী। সোমবার বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী এ কথা জানিয়েছেন।
জেডআই





