টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তামিম ঝড়ে ১৮০ রানে থামল টাইগাররা। জয়ের জন্য এখন ১৮১ রানের লক্ষ্যে মাঠে নামে ওমান। প্রথম বলেই তাসকিন উইকেট লাভ করল। আরো জমে উঠল টাইগাররা।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট খুইয়ে তামিমের সেঞ্চুরিতে ভর করে ১৮০ রানের পাহাড়সম ইনিংস গড়ে বাংলাদেশ। বিশ্বকাপস্বপ্ন বাচিয়ে রাখতে জয়ের জন্য এখন ১৮১ রান দরকার ওমানের।

দলীয় ৪২ রানে লালচেতার বলে বোল্ড হয়ে যান সৌম্য সরকার। ২২ বলে ১২ রান করেন তিনি। উদ্বোধনী জুটিতে তামিমের সঙ্গে ৪২ রান তোলেন সৌম্য।

দলীয় ১৩৯ রানের মাথায় দুর্ভাগ্যবশত আউট হয়ে যান সাব্বির রহমান। ২৬ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৪৪ রান করেন তিনি। এ ছাড়া তামিম ইকবালের সঙ্গে ৯৭ রানের জুটি গড়েন। ৯.১ ওভারে ১০.৫৮ গড়ে এই রান তোলেন তামিম-সাব্বির।

সাব্বিরের অনাকাঙ্খিত আউটের পর সাকিবের সঙ্গে মিলে পুরো ওভার খেলেই অপরাজিত থেকে মাঠ ছাড়েন তামিম। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো সেঞ্চুরি গড়তে সাকিবের সঙ্গেও ৪১ রানের অপ্রতিরোধ্য ঝুটি গড়েন তিনি। ৬৩ বল মোকাবেলায় তামিমের ১০৩ রানের দৃষ্টিনন্দন ইনিংসটি ১০ চার ও ৫ ছক্কা দিয়ে সাজানো ছিল। আর ৯ বল মোকাবেলায় ১৭ রানে অপরাজিত ছিলেন সাকিব।

ওমানের হয়ে একটি করে উইকেট পান লালচেতা ও খাওয়ার আলী।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ ও আবু হায়দার রনি।

ওএফ