ভারতে একইসঙ্গে চলছে দুটি ক্রিকেট বিশ্বকাপ। একটি ছেলেদের। আরেকটি মেয়েদের। তবে মেয়েদের ক্রিকেটে মারাত্মক একটি অঘটন ঘটেছে।
মাথায় বল লেগে আহত হয়েছেন পাকিস্তানের নারী ক্রিকেটার জাভেরিয়া খান। ব্যাট করার সময় আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমেছিল পাকিস্তানের নারীরা। সে সময় পেসার শামিলিয়া কোনেলের বাউন্সার এসে জাভেরিয়ার কপালে লাগে।
জাভেরিয়াকে স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে নেয়া হয়। পরে চেন্নাইয়ের একটি হাসাপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাকে উন্নত চিকিতসা দেয়া হয়েছে। বর্তমানে এ ক্রিকেটারের শারীরিক অবস্থা কিছুটা ভালো বলে জানা গেছে।
পাকিস্তানের নারী ক্রিকেট দল ম্যাচটিতে চার রানে হেরেছে। গ্রুপ বি’তে আগামী ২৪ মার্চ দিল্লীর ফিরোজ শাহ কোটলায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।
উল্লেখ্য, মাথায় বল লাগার ঘটনা এই প্রথম নয়। এর আগে অস্ট্রেলিয়ার খেলোয়াড় ফিলিপ হিউজ মাথায় বল লেগে মারা যান। এখনও তার মৃত্যুর ঘটনা ক্রিকেটাঙ্গনের সবাইকে নাড়া দেয়।
ওএফ





