নিটল টাটা বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে রুখে দিল শেখ রাসেল ক্রীড়া চক্র। ঢাকা ভেন্যুতে আজ একটি মাত্র খেলা অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়ামে। রাসেলের স্ট্রাইকার মিঠুন চৌধুরীর জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে গত আসরের জয়ীরা।
খেলার ২০ মিনিটে ওয়াহেদ আহম্মেদ গোল করে সাদাকালো শিবিরকে লিড এনে দেয়। এর ঠিক ১১ মিনিট পরে মিঠুন চৌধুরী গোল করলে সমতায় ফেরে রাসেল।
এরপর বিরতি থেকে ফিরে ৫২ মিনিটে রাসেল স্ট্রাইকার মিঠুন চৌধুরী আবারো গোল করলে এগিয়ে যায় শেখ রাসেল। শেষ সময়ে আর কোনো গোল না হলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল।
এই পরাজয়ে মোহামেডানের পয়েন্ট টেবিলের কোন পরিবর্তন হল না। তারা ২৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তিনে। আর রাসেল ২৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে।
দিনের অপর ম্যাচে চট্টগ্রাম এম. এ. আজিজ স্টেডিয়ামে ইব্রাহিমের একমাত্র গোলে মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম আবাহনীকে হারায়। বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে টিম বিজেএমসি মাঠে নামবে টেবিলের সবচেয়ে উপরের দলটি শেখ জামালের বিপক্ষে।
ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





